নরসিংদীর রায়পুরা উপজেলার অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখা ভিতর থেকে ২জন আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের রাধাগঞ্জ বাজারের অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় ঘটনাটি ঘটে। পরে ব্যাংক কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় কর্মরত আনসার ২ সদস্য রঞ্জু মিয়া ওরফে রঞ্জন (৩৫) এবং তৌহিদুল আলম (২৪)। নিহতদের মধ্যে রঞ্জ্#ু৩৯;র গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার দড়িচন্দ্রবাড়ি এবং তৌহিদুল এর গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙা উপজেলার পূর্ব সদরদি এলাকায় বলে ব্যাংক কর্তৃপক্ষ জানান।
অগ্রণী ব্যাংক নরসিংদী আঞ্চলিক শাখার জিএম হাসিবুল হোসেন শান্ত সাংবাদিকদের জানান, ব্যাংকের সবকিছু ঠিকঠাক রয়েছে। ব্যাংকে কোন ধরনের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। রঞ্জু এক বছরের অধিক সময় যাবত ব্যাংকটিতে কর্মরত ছিলো এবং তৌহিদ প্রায় ৬ মাস যাবত ব্যাংকটিতে কর্মরত ছিলো। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে জেলার পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) এবং সিআইডি সদস্যরা কাজ করছে, খুব দ্রুত সঠিক ঘটনাটি জানা যাবে।
বিষয়টি নিয়ে আদিয়াবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. সেলিম মিয়া জানান, ব্যাংকটিতে আনসার সদস্য ২জন একসাথেই ব্যাংকের গোডাউনের থাকতো। ধারনা করা হচ্ছে তাদের খাবারে কোন সমস্যা ছিলো।
বৈদ্যুতিক শক, ডেট ওভার কিংবা খাবারে কোন বিষক্রিয়া ফলে ঘটনা ঘটতে পারে। প্রশাসনের লোকজন এসেছেন ময়না তদন্তের পর মৃতের আসল কারণ জানা যাবে। নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপি বলেন, অগ্রণী ব্যাংক রাধাগঞ্জ শাখায় দুই আনসার সদস্যের মরদেহ দেখতে পাওয়া গেছে। দুই জনের মধ্যে একজনের মরদেহ শুয়া অবস্থায় এবং আরেকজনের মরদেহ বসা
অবস্থায় রয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। তদন্ত চলমান রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হবে।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
