আজ ১৭ অক্টোবর অত্যন্ত সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে নরসিংদী জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ৬২২ ভোট পেয়ে মোঃ মনির হোসেন ভূইয়া (বিদ্রোহী) আনারস প্রতীক নিয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বেসরকারীভাবে জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা পরিষদ প্রশাসক আব্দুল মতিন ভূইয়া (কাপপিরিচ) প্রতীক পেয়েছেন ৩৫০ ভোট। অপর স্বন্ত্রত প্রার্থী সৈয়দ মাহমুদ জাহান লিটু পেয়েছেন (মোটরসাইকেল) ২১ ভোট।
জানাগেছে,নরসিংদী জেলার মোট ভোটার ছিল ১০০৩। ৬টি উপজেলায় ৬টি ভোট কেন্দ্রে মোট ১৩টি বুথ কক্ষ স্থাপন করা হয়। প্রতিটি ভোট কেন্দ্র এলাকা সিসি ক্যামেরার আওতাধীন ছিল। শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসন,বিজিপি,র্যাব,পুলিশ,আনসার, মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছিল। নরসিংদী জেলা পরিষদ নির্বাচনে ৬ উপজেলার ফলাফল
নরসিংদী সদর আনরস ১১৫, কাপ পিরিজ ৯৪, শিবপুর উপজেলা
আনারস ৬৭, কাপ পিরিচ ৪৪, মনোহরদী উপজেলা
আনারস ১১০, কাপ-পিরিচ ৫৪, পলাশ উপজেলা আনাসর ৪৪,কাপ-পিরিচ ২৩,বেলাব উপজেলা আনারস-৬৭, কাপ-পিরিচ ৫৪, রায়পুরা উপজেলা আনারস ২২৫,কাপ-পিরিচ ৮৯ পেয়েছেন।

Comments are closed.