নরসিংদী শাখার ৪৫ জনকে গণসংবর্ধনা জাতি গঠনে শিক্ষকদের ভুমিকা অপরিসীম-প্রফেসর মোহাম্মদ আলী

ওরাকল বিসিএস নরসিংদী শাখা থেকে প্রাইমারি সহকারি শিক্ষক নিয়োগ
পরীক্ষায় ২০২২ সালের ফলাফল প্রকাশে ৪৫ জনের চুড়ান্তভাবে সাফল্য অর্জন করায়
গতকাল সোমবার ওরাকল নরসিংদী শাখার বাহ্মন্দী বালুর মাঠ ক্যাম্পাসে
গণসংবর্ধনার আয়োজন করা হয়। ওরাকল বিসিএস নরসিংদী শাখা
আয়োজিত এ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী
সরকারী কলেজে সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী। বিশেষ অতিথি
ছিলেন শিবপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (৩১তম বিসিএস) দ্বীন
মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরাকল বিসিএস নরসিংদী শাখার
পরিচালকমোঃ শাহজাহান কাউছার। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী শাখার
আরেকজন পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন সাফল্য অর্জনকারী
সংবর্ধিত শারমিন সুলতানা, শিমু আক্তার, জেসমিন আক্তার, ফারজানা আক্তার,
ফরহাদ, ইসহাক খান, খালেদুন্নাহার শিশির, আমীর হোসেন। বক্তব্য শেষে
প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আলী সাফল্য অর্জনকারীদের মাঝে ক্রেস্ট
বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন, তোমরা শিক্ষক তোমদের মধ্যে আদর্শ থাকতে হবে।
তোমরা শিক্ষার্থীদের মাঝে শিশু সুলভ মনোভাব নিয়ে শিক্ষকতা করবে।
প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তান, ভাই, বোনের মতো আদর যতœ করে
পাঠদান করবে। তাদেরকে শাসন করবে, তবে তাদের প্রতি কখনো নিষ্ঠুর হবে
না। বই পড়ে শ্রেণী কক্ষে পাঠদান করবে। শিক্ষার্থীদের কখনো ভুল শিক্ষা দিবে
না। কারণ তারাই জাতির ভবিষ্যত। তারা ভুল শিখলে সারা জাতি ভুল শিখবে।
জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম।