নরসিংদী সদর উপজেলার আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

২৫ জানুয়ারি পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ে নরসিংদী সদর উপজেলা পরিষদের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দিন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব কফিল উদ্দিন ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুম বিল্লাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, নরসিংদী সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. মোঃ আসাদুজ্জামান, নরসিংদী জেলা ক্রীড়া লেখক সমিতির সভাপতি মনজিল এ মিল্লাত।
শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতায় নরসিংদী সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ২ টি পৌরসভার প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করে।
এরপূর্বে ২৩ জানুয়ারি নরসিংদী পৌরসভা পর্যায়ের শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র আমজাদ হোসেন বাচ্চু।