নেত্রকোনায় আন্তনগর হাওর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে সদরের ঠাকুরাকোনা এলাকার কদমদেউলি লেভেল ক্রসিংয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মোহনগঞ্জ রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মোহনগঞ্জ থেকে ঢাকাগামী হাওর এক্সপ্রেস ট্রেন যাওয়ার সময়
কদমদেউলি লেভেল ক্রসিংয়ের কাছে রেল লাইন ঘেঁষে ওই ব্যক্তি হাঁটছিলেন।
এ সময় ট্রেনের ধাক্কায় দূরে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এস আই মো. ফজলুর রহমান জানান, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল বলে স্থানীয়রা জানিয়েছে।
শারীরিক প্রতিবন্ধী ছিলো এবং তার হাত ভাঙা ছিল আগে থেকেই।
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। তবে পরিচয় শনাক্ত করা যায়নি।
এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
আরও পড়ুন:
- ইতিহাসের বড় জাহাজ ভিড়ল কক্সবাজারের মাতারবাড়িতে
- বাড়িতে কেমন পোশাকে সময় কাটান উরফি জাভেদ?
- দুবাইয়ে মাদকসহ গ্রেফতার ভারতীয় অভিনেত্রী
- সরকারি সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- নতুন ইতিহাস গড়তে শ্রীলঙ্কা সফরে টাইগ্রেসরা
- গণপরিবহনে চাঁদাবাজি কালে তিন চাঁদাবাজ গ্রেফতার
- ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে নবজাতক গায়েব
- সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু
- আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেন
- রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছালেন প্রধানমন্ত্রী
- আগস্টের মাঝামাঝিতে এইচএসসি-সমমান পরীক্ষা: শিক্ষামন্ত্রী
- বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল কৃষকের
এন এ এন টিভি

Comments are closed.