নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক আলহাজ¦ আমজাদ হোসেন বাচ্চু বলেন,জাতীর জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এ দেশে ব্যাপক উন্নয়নমুলক কাজ করে মানুষের আস্থা অর্জন করেছেন। চলমান উন্নয়নমুলক কর্মকান্ডের ধারাকে অব্যাহত রাখতে চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা
মার্কার বিজয় সু-নিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। অপশক্তিরা ক্ষমতায় আসলে দেশে একটি অরাজকতা ও নৈরাজ্যের সৃষ্টি করবে। দেশের উন্নয়ন
মুলক কর্মকান্ড বাধাগ্রস্থ করবে। বঙ্গবন্ধুর স্বপনের বাংলাদেশ এবং শেখ হাসিনার হাতে গড়া এই বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। এ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ছাড়া এ দেশের বাকী উন্নয়নমূলক কাজ সম্পূন্ন করা সম্ভব হবে না।

মঙ্গলবার ৩রা জানুয়ারী সকালে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া রাস্তার শুভ উদ্ধোধন কালে তিনি আরোও বলেন, নরসিংদী পৌরসভার উন্নয়নের রুপকার জাতীয় স্বর্ণপদকপ্রাপ্ত জনবন্ধু শহীদ মেয়র লোকমান হোসেন ও মানবিক খেতাবপ্রাপ্ত পৌরসভার সাবেক সফল মেয়র ও বর্তমান শহর আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ কামরুজ্জামান কামরুল এর মায়াময় দৃষ্টি নন্দন নরসিংদী স্বপনের শহর আরো রুপদিতে শতভাগ বাস্তবায়ন করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। নরসিংদীর পৌর শহরের কাউরিয়া পাড়া সহ এলাকাবাসীর মধ্যে যাতায়াত করতে সময় কম লাগবে। রাস্তা নির্মান কাজ সম্পন্ন হলে এলাকার মানুষের মধ্যে অন্যরকম এক সেতুবন্ধন তৈরী হবে। পাকা রাস্তার কাজের নির্মান কাজ দ্রুত সম্পন্ন করার আহ্বান করেন ও শেষে নরসিংদী পৌর শহরকে মায়াময় আরোও আধুনিক শহরে রুপান্তরিত করতে নরসিংদী পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পাওয়ার পর শহরের বিভিন্ন এলঅকায় ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ড হাতে নেওয়া হয়েছে।
কাউরিয়া পাড়া রাস্তার শুভ উদ্বোধন ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো: মনিরুজ্জামান মনির, পৌরসভা সহকারী প্রকৌশলী কৃষ্ণ দয়াল রায়, উপ-সহকারী প্রকৌশলী অনুকোল চন্দ্র দাস ও উপ-সহকারী প্রকৌশলী অপূর্র্ব কুমার দাস,পৌর কাউন্সিলর মোহাম্মদ খাইরুল হক,পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম ভুইয়া বাবু,পৌর কাউন্সিলর মোজাম্মেল হক, পৌর কাউন্সিলর জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর মাহাবুবুর রহমান, মহিলা কাউন্সিলর ইয়াসমিন সুলাতানা প্রমূখ।
