বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন
দিবস ২০২৩ উদযাপন উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আলোচনা
সভা চিত্রাঙ্কন প্রতিযোতিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গতকাল
বাংলাদেশ শিশু একাডেমি মিলনাযতন নরসিংদীতে অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিস নরসিংদী, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও
সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক
ফাউন্ডেশন বাংলাদেশ নরসিংদীর ধসঢ়;প-পরিচালক মোঃ আবুল কাসেম।
সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শিশু বিষয়ক কর্মকর্তা খলিলুর
রহমান সচিব। স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা সহকারী তথ্য
অফিসার মোঃ সাইফুল আলম, আরোচনা শেষে শিশুদের চিত্রাঙ্কন
প্রতিযোগিতায় ৩ গ্রুপ ক, খ, গ গ্রুপের প্রথম, দ্বিতীয়,
তৃতীয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বহু
সংখ্যক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।