রায়পুরায় স্বাধীনতা পদকপ্রাপ্ত এ কে এম বজলুর রহমান ও শাহানারা বেগম ফাউন্ডেশন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন

নরসিংদীর রায়পুরায় মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম বজলুর রহমান ও শাহানা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

রায়পুরায়

আজ ১০ জানুয়ারি মঙ্গলবার সকালে নরসিংদীর রায়পুরা উপজেলা পাড়াতলী ইউনিয়নের আলীনগর বাজারে স্বাধীনতা পদক প্রাপ্ত ভাষা সৈনিক এ কে এম বজলুর রহমান ও শাহানা বেগম ফাউন্ডেশনের পরিচালক, পাড়াতলী ইউপি চেয়ারম্যান, আওয়ামীলীগের আহবায়ক আলহাজ ফেরদৌস কামাল জুয়েল এর নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন পাড়াতলী ইউনিয়নের আওয়ামীলীগ ও যুবলীগ,ছাত্রলীগ সহযোগি অংগ সংগঠনের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা ইউপি সদস্যগন সহ স্থানীয় ব্যাক্তিবর্গগন।

আলহাজ ফেরদৌস কামাল জুয়েল বলেন, ১৯৭২ সালের এই দিনটিতে মুক্ত-স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধু ফিরে এলে পূর্ণতা পায় বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা আর ভালোবাসায় দিবসটি পালন করা হয়। তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ রাজনীতি সহচর ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ভাষা সৈনিক প্রয়াত এ কে এম বজলুর রহমানকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্মাননা পদকে পুরস্কারে ভূষিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্টদেরকে উক্ত সংগঠন সহ নরসিংদী রায়পুরার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি:

Share this news as a Photo Card