রায়পুরা উপজেলা চেয়ারম্যানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন; হাজারও মানুষের ঢল

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:  নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক (৭০) এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। জানাযায় হাজারও মানুষের ঢল।

বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মাঠে তার ১ম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়। পরে বিকাল ৩ টায় তার নিজ গ্রাম রাধানগরে দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন ।

রায়পুরা রায়পুরা

প্রসঙ্গত, আব্দুস ছাদেক র্দীঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। ১৩ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় রাজধানীর একটি বেসরকারি
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তিনি উপজেলা চেয়ারম্যান হওয়ার আগে
রাজনীতিতে সম্পৃক্তসহ রাধানগর ইউনিয়ন থেকে ৪ বার নির্বাচিত হয়ে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন যাবত উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সবশেষ গেলো উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দলীয় পদ হারাতে হয়। এবং তিনি ১৯৭১ সালে দেশের টানে মহান
স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়।

বর্ণাঢ্য এই রাজনীতিবীদের মৃত্যুতে নরসিংদী-৫ আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, উপজেলা প্রশাসনসহ কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ শোক জ্ঞাপন করেছেন।

নিহত চেয়ারম্যানের প্রথম জানাজায় অংশ নেন আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য,৬বারের এমপি সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা রাজিউদ্দিন আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: মনির
হোসেন ভুইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক রেজুয়ান সিদ্দিক,উপজেলা নির্বাহী অফিসার মো: আজগর হোসেন, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা,ভৈরব পৌরসভা মেয়র ইফতেখার হোসেন বিনু, সহকারী
পুলিশ সুপার সোহরাব হোসেন কিরন, রায়পুরা থানা অফিসার ইনর্চাজ মো: আজিজুর রহমান, বাংলাদেশ আওয়ামীলীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার,নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব পীরজাদা কাজী মোহাম্মদ আলী, রায়পুরা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসাইন, নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুইয়া, উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী,উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া, শিবপুর উপজেলা
আওয়ামীলীগ সাধারন সম্পাদক সামসুল আলম রাখিল,পৌর আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মাহবুব আলম শাহীন, বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয় সভাপতি ও চরাঞ্চল উন্নয়ন কমিটির সভাপতি বেলাল আহমেদ, সাবেক ছাত্রলীগ নেতা একএম মহিউদ্দিন, কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক লীগের নির্বাহী সদস্য আলহাজ¦ হুমায়ন কবির মনির,
আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান এ কে এম ফজলুল করিম ফারুক,পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌছ কামাল জুয়েল,অলিপুরা
ইউপি চেয়ারম্যান আল আমিন ভুইয়া মাসুদ,শ্রীনগর ইউপি চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাশেল, উপজেলা যুবলীগ সভাপতি মিলন মাষ্টার ও সেক্রেটারী আলমগীর কবির সরকার, স্বেচ্ছাসেবক লীগের জেলা শাখার সি: সহসভাপতি এনায়েত উল্লাহ ভুইয়া ও সহসভাপতি লায়ন আবুল
হোসেন,উপজেলা ছাত্রলীগ সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল ও সেক্রেটারী জাহিদুল হাসান তুহিন, সাবেক ছাত্রলীগ নেতা তাপস কুমার দাস, সাবেক ছাত্রলীগ নেতা আসাদুজামান রিপন সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।