সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণী

নরসিংদীর কৃতি সন্তান সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিগত দিনের ন্যায় নরসিংদী সহ দেশের বিভিন্ন জেলায় কয়েক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী কার্য্যক্রম অব্যাহত রেখেছেন।

গতকাল নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী চরমেঘনা প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফাইজুর রহমানের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের পরিচালক মোছা: সুরাইয়া রহমান সরকার বাঁশগাড়ী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণী কার্য্যক্রম শুভ উদ্ধোধন করেন ।

সমাজ সমাজ সমাজ

জানা গেছে, নরসিংদীর কৃতি সন্তান বঙ্গবন্ধুর রাজনীতি সহচর ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা প্রয়াত সাইদুর রহমান সরকার এর নামে সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের মাধ্যমে উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি আলহাজ ফাইজুর রহমান সরকার (আ: বাছেদ) এর অর্থায়নে নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হোমনা, মানিকগঞ্জ, মাদারীপুর, বগুড়া, কোম্পানীগঞ্জ, নরসিংদীর সদর, মনোহরদী, শিবপুর, বাশঁগাড়ী সহ বিভিন্ন স্থানে কয়েক হাজার কম্বল বিতরণ সহ বিভিন্ন সময় সামাজিক উন্নয়ন মুলক কর্মকান্ডের মাধ্যমে অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ সংগঠন বিভিন্ন সময় সামাজিক কর্মকান্ডের মাধ্যমে সাহায্য সহযোগিতার সকল কার্য্যক্রম অব্যাহত রেখেছেন।

বাঁশগাড়ী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ নজরুল ইসলাম ও উক্ত ফাউন্ডেশনের পরিচালক আলহাজ সালেহা ইসলাম জানান, প্রয়াত সাইদুর রহমান সরকার সমাজ সেবক ছন্দু মিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলহাজ ফাইজুর রহমান সরকার (আ: বাছেদ) নিজ এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলাতে সমাজসেবা মুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এ সংগঠন নরসিংদী সহ সারাদেশের অসহায় বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে সব ধরনের সাহায্য সহযোগিতার কার্য্যক্রম আরো বেশী বেশী করতে পারে সকলের দোয়া ও সহয়োগিতা কামনা করছি।

বশির আহম্মেদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি: