স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির আগমনে নরসিংদীতে ব্যাপক প্রস্তুতি গ্রহন

বশির আহম্মেদ মোল্লা, নরসিংদী প্রতিনিধি: মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপির আগমনে নরসিংদীতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। আজ সকাল ১০টায় নরসিংদীর মনোহরদী থানার নবনির্মিত ভবন শুভ উদ্ধোধন,থানায় মাদক বিরোধী সমাবেশ, দুপুরে রায়পুরার হাইরমারায় মসজিদ শুভ উদ্ধোধন, রায়পুরা বাজারের গোলচত্তরে রায়পুরা পৌরসভার স্বাধীনতা চত্তর শুভ উদ্ধোধন, পরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মুরাল ও রায়পুরার চরাঞ্চলের আলীনগরের কৃতি সন্তান,তৎকালিন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক, ভাষা সৈনিক স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশন শুভ উদ্ধোধন করবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। আজ বিকালে চরাঞ্চলের আলীনগর উক্ত ফাউন্ডেশন মাঠে বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগ উপ-কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সদস্য ও স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রয়াত একেএম বজলুর রহমান ও শাহানারা ফাউন্ডেশনের পরিচালক ড. আসওয়াত আকসীর মুজিব ওয়াসির সভাপতিত্বে ও অনুষ্ঠান পরিচালনা করবেন পাড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক,উক্ত ফাউন্ডেশনের পরিচালক, পাড়াতলী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ফেরদৌছ কামাল জুয়েল।

এ সময় আরো উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু-এমপি, নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম-পি পি এম, জেলা আওয়ামীলীগ সভাপতি জি এম তালেব হোসেন ও সাধারন সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী,নরসিংদী শহর আওয়ামীলীগ সভাপতি সাবেক মানবিক মেয়র আলহাজ্ব কামরুজ্জামান কামরুল ও সাধারন সম্পাদক, নরসিংদী পৌর মেয়র আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও উপজেলা সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী,প্রয়াত ছাইদুর রহমান সরকার ছন্দু ফাউন্ডেশন চেয়ারম্যান আলহাজ্ব ফাইজুর রহমান সরকার,রায়পুরা পৌর মেয়র মো: জামাল মোল্লা,রায়পুরা থানা ওসি আজিজুর রহমান,চরাঞ্চল থানা বাস্তবায়ন কমিটির আহবায়ক ও বাশঁগাড়ী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বেলাল আহমেদ, শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাশেল, চরমধুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহসান সিকদার,চানঁপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোমেন সরকার, মির্জারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাফর ইকবাল মানিক, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মোতালিব, রায়পুরা প্রেসক্লাব সাবেক সভাপতি সাংবাদিক বশির আহম্মেদ মোল্লা,আয়েশা মহিলা মাদ্রাসা শিশু সদন ও এতিম খানার অধ্যক্ষ হযরত মাওলানা সিরাজুল ইসলাম,পাড়াতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক আব্দুর রহমান ও সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও স্থানীয় নেতৃবৃন্দরা ।

Share this news as a Photo Card