কুমিল্লায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যাকাণ্ডের তিনদিনের মাথায় ১৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার মধ্যরাতে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী পপি আক্তার। মামলায় নয়জনকে এজাহারনামীয় ও আটজনকে অজ্ঞাত আসামি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লায় দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আলমগীর ভূঞা।
তিনি বলেন, মামলা হয়েছে। তবে তদন্তের স্বার্থে আসামিদের নাম বলা যাচ্ছে না।
এ কর্মকর্তা জানান, আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে। আমাদের সাথে অন্যান্য সংস্থা আন্তরিকতার সাথে কাজ করছে।
গত রবিবার রাত ৮টার দিকে কুমিল্লার দাউদকান্দির গৌরিপুর বাজারে হত্যা করা হয় জেলার তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জামাল হোসেনকে।
তিনজন বোরকা পরিহিত ব্যক্তি তাকে গুলিতে হত্যা করেন। জামাল হোসেন তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ফজলুল হকের ছেলে।
তিতাস উপজেলা বাড়ি হলেও তিনি ব্যবসা করতেন পাশের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারে।
এর আগেও তিতাস উপজেলায় রাজনৈতিক ও আধিপত্য বিস্তারের জেরে তিতাস এবং দাউদকান্দির গৌরিপুর বাজারে পৃথক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়দের ধারণা, সবগুলো হত্যাকাণ্ডের ঘটনায় যোগসূত্র রয়েছে।
আরও পড়ুন:
- ঢাকার তাপপ্রবাহ কমাতে দুই লাখ গাছ লাগানোর উদ্যোগ
- মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁস, মুখ খুললেন জেলেনস্কি
- ৪ মে থেকেই বাজারজাত করা যাবে রাজশাহীর আম
- ফের তিন দিনের টানা ছুটি পেলেন সরকারি চাকরিজীবীরা
- প্রধানমন্ত্রী: অনেক উন্নত দেশ সংকটে পড়লেও বাংলাদেশের অবস্থা এখনও ভালো
- ডিজিটাল নিরাপত্তা আইন সংস্কার করা হবে: আইনমন্ত্রী
- পাঁচ মামলায় হেফাজত নেতা মামুনুল হকের জামিন
- নারায়ণগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে এসএসসি পরীক্ষার্থী
- গাজীপুরে মুক্তিপণের দাবিতে গরম পানি ঢেলে নির্যাতন
- গাছের পাতা দিয়ে শরীর ঢেকে সমালোচিত ঋতাভরী
- একটি বাল্বের জন্য ছুরিকাঘাতে যুবককে খুন
- ৫ মে রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলার পরামর্শ
- উত্থান-পতনের পর ও অর্থবছরে বেড়েছে রেমিট্যান্স
- হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পেয়েছে হিরো আলম
