পাইকপাড়ায় গৃহবধূর নৃশংস হত্যার যোগসূত্র মিলেনি এখনও

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পাইকপাড়ায় আদর্শ নগরে গৃহবধূ নূরহাজান হত্যাকাণ্ডের কোন কূলকিনারা হয়নি।

কে বা কারা এ হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সেটা বুঝতে পারছে না পরিবারের লোকজন।

তারাও রীতিমত হতবিহবল হয়ে পড়েছেন। এদিকে পুলিশ জানিয়েছে ওই ঘটনায় মামলা হয়েছে।

তারা বিভিন্ন ইস্যু নিয়ে কাজ করছে। আশা করা যাচ্ছে অচিরেই এ হত্যার রহস্য বের হবে।

বুধবার নূর জাহান বেগমের স্বামী ও ছেলে কাজে চলে গেলে হাত-পায়ের রগ কেটে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ সময় নূর জাহান বেগমের কান ছিঁড়ে স্বর্নের দুল ও নগদ অর্থ নিয়ে যায় দুর্বৃত্তরা।

নূর জাহান বেগমের স্বামী রমজান মোল্লা বলেন, আমার পরিবারের সাথে এই এলাকার কারো কোনো শত্রুতা নাই।

তারপরও কে যে আমার এই সর্বনাশ করলো তা বুঝে আসতাছেনা। আমরা আমাদের নিজ বাড়িতেই থাকতাম। সারা জীবন অনেক কষ্ট করছি পরিবার নিয়া।

তারপরও একসাথে থাকছি। এখন একটু সাবলম্বী হইসি। বাড়ির ভেতরে একটা নতুন পাকা দালানও করছি কিন্তু পরিবার নিয়া সেই নতুন বাড়িতে উঠতে পারলামনা।

ঘটনাস্থল পরিদর্শনের পর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাউ লাউ মারমা বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি হয়তো চুরি করতে এসে কেউ এই হত্যাকান্ড ঘটিয়েছে।

এটি খুব নৃশংস একটি হত্যাকান্ড। আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন :

এনএএন টিভি