ঢাকা বিভাগীয় সরকারী কর্মচারী সমিতির কমিটি গঠন

বাংলাদেশ ১৭–২০ গ্রেড সরকারী কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির অধিনে ঢাকা বিভাগীয় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঢাকা বিভাগীয় সাত সদস্যের কমিটিতে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া)

হাসপাতালের প্রতিনিধি সাউদ নূর এ শফিউল কাদেরকে আহবায়ক এবং গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রতিনিধি মোঃ শফিকুল ইসলামকে সদস্য সচিব রাখা হয়।

গত২৫ মে কেন্দ্রীয় সদস্য(দপ্তর সম্পাদক)আবুল হাশেম শান্তি স্বাক্ষরিত বিজ্ঞাপ্তিতে ওই কমিটিতে

গাজীপুরের প্রতিনিধি আব্দুল আলীম,গোপালগঞ্জের প্রতিনিধি আল আমিন মোল্লা,নরসিংদীর প্রতিনিধি আল মামুন,

নারায়ণগঞ্জের প্রতিনিধি মোঃ মিরাজ হোসেন, ঢাকার প্রতিনিধি শাহজাহান সিরাজকে সদস্য করা হয়।

সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, গতিশীলতা আনয়ন,শক্তিশালী করন, দাবী আদায়ের আন্দোলন তরান্মিত করার লক্ষ্যে

দেশের সকল বিভাগের মতো সাউদ নূর এ শফিউল কাদেরের নেতৃত্বে ঢাকা বিভাগীয় আহবায়ক কমিটি গঠন করা হয়।

ঢাকা বিভাগীয় কমিশনার, বিভিন্ন জেলা প্রশাসক,সিভিল সার্জন,নির্বাহী প্রকৌশলী ও সংশ্লিষ্ট জেলা প্রধানকে ওই কমিটির অনুলিপি পৌছানো হয়েছে।

আহবায়ক সাউদ নূর এ শফিউল কাদের সাংবাদিকদের বলেন, সরকারী কর্মচারীরা যতটুকু পরিশ্রম করে ততটুকু সুবিধা বঞ্চিত হয়ে রয়েছে।

সরকারী কর্মচারীদের (১৭–২০ গ্রেড পর্যন্ত) ন্যায্য দাবী আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন করার জন্য কমিটি হয়েছে।

আশা করি সরকার আমাদের দাবী পূরন করবে।আমরা সরকারের পক্ষে, জনগনের পক্ষে আছি এবং থাকবো।

আরও পড়ুন :

এনএএন টিভি