বাজারে নিত্যপণ্যের প্রায় সব কিছুর দামই বাড়তি। যদিও মাছের দাম কিছুটা স্থিতিশীল ছিল।
তবে স্থিতিশীলতা ভেঙে ঈদের ছুটির পর কেজিতে ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম।
দাম বেড়ে প্রতি কেজি রুই ও কাতল মাছ বিক্রি হচ্ছে ৪০০-৫০০ টাকায়।
পাবদা ৩০০-৪৫০,মলা ৪০০-৫০০ ও টেংরা মাছ ৫০০-৬০০ টাকায় কেজি প্রতি বিক্রি হচ্ছে।
তবে তুলনামূলক কম দামে কই মাছ ২০০-২৫০ টাকা,নলা মাছ ১৮০-২২০ টাকা,
জাটকা ১৫০-২০০, পোয়া মাছ ২০০-২৫০ টাকা ও পা ১৮০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
এইদিকে আমদানি কম থাকায় ৫০-১০০ টাকা বেড়ে, চিংড়ির দাম আকার ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০০-১১০০ টাকা পর্যন্ত।
তবে স্থিতিশীল রয়েছে চাষের শিং, মাগুর, শোল বা টেংরা মাছের দাম। চাষকৃত শিং,
মাগুর মাছ আকারভেদে ৪০০ থেকে ৫০০ টাকা কেজি, শোল মাছ ৮০০ টাকা কেজি ও টেংরা মাছ ৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
অন্যদিকে এক কেজি থেকে ১২০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ১৮০০ টাকা কেজি, এর চেয়ে একটু ছোট ইলিশের দাম ১৬০০ টাকা ,
আর ৫০০ গ্রাম যেসব ইলিশের, সেগুলো কিনতে হলেও কেজি প্রতি ক্রেতাকে গুনতে হচ্ছে ৯০০ টাকা।
ইউটিউবে ভিডিওটি দেখতে লিঙ্কে ক্লিক করুন : https://youtu.be/ed23xkJcT3E
আরও পড়ুন :
- হতাশ কৃষকরা ধানের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ
- পাইকপাড়ায় গৃহবধূর নৃশংস হত্যার যোগসূত্র মিলেনি এখনও
- আইএমএফ এর সব শর্ত মানতে হবে এমন নয়
- ক্রমাগত বেড়েই চলেছে নারায়ণগঞ্জে তাপমাত্রা
- হিমাগারগুলো তে আলুতে ভরা সত্ত্বেও দাম চড়া
- দুই সন্তানের জননীর সঙ্গে কিশোরের পরকীয়া
- বন্ধুর বাড়িতে বেড়াতে এসে গণধর্ষণের শিকার
- কঙ্গনার একাধিক অভিযোগ নিয়ে হতভম্ব জাভেদ

Comments are closed.