রায়পুরায় ইউনিয়ন আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগ এর সভা ও বিক্ষোভ মিছিল

নরসিংদী রায়পুরায় নির্বচনী এলাকা ডৌকারচর ইউনিয়ন আওয়ামীলীগ ও মহিলা আওয়ামী লীগের একই স্থানে দুই গ্রুপের নেতাকর্মীদের. পাল্টা-পাল্টি সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহম্মদ রাজু-এমপির সমর্থক ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফজাল হোসাইন এর সমর্থক নেতাকর্মীরা

একপক্ষ-অপর পক্ষকে দায়ী করে বিগত দিনে উপজেলা পরিষদ,পৌরসভা,ইউনিয়ন পরিষদ নির্বাচনে

আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থীকে ভরাডুবি, দলীয় মনোনয়ন বাণিজ্য,পদ বানিজ্য, লুটপাট,হামলা-মামলা,গুম খুন সহ

বিভিন্ন অনিয়ম নিয়ে পাল্টা-পাল্টি বক্তব্য দিলে উভয় গ্রুপের মাঝে চরম উত্তেজনা দেখা দেয় এবং প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়েন করা হয়।

গতকাল শুক্রবার বিকালে নরসিংদী রায়পুরা উপজেলার ডৌকারচর পিপি নগর বাজারে কয়েক গজ দুরে আওয়ামীলীগের দুই গ্রুপের পাল্টা পাল্টি সভা ও বিক্ষোভ মিছিল করা হয়।

 

রায়পুরায়

সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু-এমপির সমর্থক ও নৌকার মনোনয়ন প্রত্যাশী পরিক্ষীত ত্যাগী নেতা উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন এর সমর্থরা পাল্টা-পাল্টি বক্তব্য দেওয়ায় উভয় গ্রুপের মাঝে চরম উত্তেজনা দেখা দিলে

রক্তক্ষয়ী র্সংঘদেখা দিলে দ্রুত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেড মো: শফিকুল ইসলাম সহ রায়পুরা থানা অফিসার ইনর্চাজ আজিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

সভায় আফজাল হোসাইন এর সর্মথকরা অভিযোগ করে বলেন, পুর্ব নির্ধারিত ডৌকারচর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় ডাকা সভা হয়,

একটি সার্থন্বেষী গ্রুপ আমাদের সভা পন্ড করতে তড়িগড়ি করে ইউনিয়ন মহিলা আওয়ামীলীগকে দিয়ে সাজানো মতবিনিময় সভা ডাকেন ।

তারা আরো বলেন,বিগত দিনে এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আাওয়ামীলীগের মনোনীত নৌকা মার্কার প্রার্থীকে পরাজিত করতে

আওয়ামী লীগের নেতাকর্মী ও নৌকা মার্কার সমর্থকদের ষড়যন্ত্র মুলক মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী করা হয়।

এ ঘটনার জন্য আমরা প্রতিবাদও নিন্দা জ্ঞাপন করছি। এ ব্যাপারে কেন্দ্রে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ডৌকারচর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান কাঞ্চন ও সাধারন সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন,

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইমান উদ্দিন ভুইয়া,মির্জানগর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হুমায়ন কবির সরকার,

জেলা পরিষদ সাবেক সদস্য মোহাম্মদ সাইফুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি অহিদুজ্জামান পলাশ,

ডৌকারচর আওয়ামী যুবলীগ সাধারন সম্পাদক মাসুদ মেম্বার সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।

অপরদিকে ডৌকারচর মহিলা আওয়ামী লীগের কমিটি গঠন করার লক্ষে মতবিনিময় সভা আয়োজন করেন ।

উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম এর সভাপতিত্বে ও জেলা মহিলা আওয়ামী লীগের

তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাহানাজ বেগম এর সঞ্চলনায় অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ও রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুমি সরকার ফাতেমা, ডৌকারচর ইউপি চেয়ারম্যান মো: মাসুদ ফরাজী,

মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী বশির উদ্দিন সরকার রিপন,মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদা রহমান ডলি,

রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকির আহমেদ স্বাধীন সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

উন্নয়নের রুপকার আমাদের জনপ্রিয় নেতা বঙ্গবন্ধুর সহচর সাবেক মন্ত্রী ৬ বারের এমপির রাজিউদ্দিন আহমেদ রাজুর নেতৃত্বে রায়পুরাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।

যারা আমাদের প্রিয় নেতার মনোনয়ন নিয়ে ষড়যন্ত্র করছে তাদেরকে রায়পুরা থেকে অবাঞ্চিত করা হবে। তাদের দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।

জানাগেছে,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-৫আসনে রায়পুরা আওয়ামীলীগের

প্রকাশ্যে বিরোধ দেখা দেওয়ায় স্থানীয় নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে। এ আসনে মনোনয়ন প্রত্যাশী নাম শোনা যাচ্ছে।

তারা হলেন সাবেক মন্ত্রী ৬ বারের এমপি রাজিউদ্দিন আহমেদ রাজু,উপজেলা উন্নয়ন কমিটির আহ্বায়ক জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য,

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ বাচ্চু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন,

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য এ বি এম এড.রিয়াজুল কবির কাউছার,

বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার,

উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,

উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এড. সামসুল হক,

কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশিদ সহ মনোনয়ন প্রত্যাশীরা জাতীয় সংসদ নির্বাচন আসলে এ আসনে পৃথক পৃথক ভাবে মাঠে গনসংযোগ করছেন।

রাজু এমপির নৌকার মনোনয়ন ঠেকাতে বাকী সকল মনোনয়ন প্রত্যাশীরা তৎপরতা চালাচ্ছেন।

রাজু এমপির মনোনয়ন নিশ্চিত পাবে বলে তার সমর্থরা শতভাগ আশাবাদী।

এ বারের জাতীয় সংসদ নির্বাচন গতবারের নির্বাচনের মত হলে অভিজ্ঞ মহল এর ধারনা করছেন চর এলাকার কৃতি সন্তান নতুন মুখ আসার সম্ভাবনা রয়েছে ।