কক্সবাজার সৈকতে গোসলে নেমে মো. সাআদ (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুলাই) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটক ঢাকার যাত্রাবাড়ীর মৃত মো. আহসান উল্লাহর ছেলে।
এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান জানান,
‘দুপুর ২টার দিকে সমুদ্র সৈকতে পরিবারের সদস্যদের সঙ্গে ঘুরতে যান মো. সাআদ। একপর্যায়ে তারা সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নামেন। এ সময় স্রোতের টানে ভেসে যান সাআদ।’
‘বিষয়টি তার পরিবার ঘটনাস্থলে উপস্থিত লাইফগার্ড ও বিচের কর্মীদের অবহিত করলে তারা তাৎক্ষণিক উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানান পর্যটন সেলের এ কর্মকর্তা।
আরও পড়ুন:
- রবিবার খুলছে অফিস-আদালত-ব্যাংক-বীমা
- হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনা গেলেন রাষ্ট্রপতি
- হোলি আর্টিজানে নিহতদের স্মরণে কূটনীতিকদের শ্রদ্ধা
- অস্কারজয়ী মার্কিন অভিনেতা অ্যালান আর্কিন আর নেই
- সুগন্ধা নদীতে জাহাজে হঠাৎ বিস্ফোরণ; দগ্ধ ৫, নিখোঁজ ৪
- সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরণে দগ্ধ ৫, নিখোঁজ ৪
- ১৭ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি
- বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের প্রেস মিট বিকেলে
- রাজধানীতে যাত্রীবাহী বাস চাপায় দুই নারীর প্রাণহানি
- অবশেষে খোঁজ মিললো অভিনেত্রী সায়নী ঘোষের!
- উত্তরের সেই রাজাবাবু বিক্রি হলো ৮ লাখ ১০ হাজারে
- গাইবান্ধায় বাস-প্রাইভেটকারের সংঘর্ষে চালকসহ ২ জন নিহত

Comments are closed.