কুমিল্লায় পুকুরে সাঁতার কাটতে নেমে কিশোরের মৃত্যু

কুমিল্লা নগরীতে পুকুরে সাঁতার কাটতে নেমে মাজহারুল ইসলাম বাঁধন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুন) নগরীর টমছমব্রিজ স্টাফ কোয়াটার পুকুরে এ ঘটনা ঘটে।

মাজহারুল ইসলাম বাঁধন (২০) নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের সামবক্সী এলাকার প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত কলেজছাত্রের মামা আনোয়ার হোসেন জানান,

‘দুপুর ১২টার দিকে বাঁধন তার বন্ধুদের সঙ্গে ওই পুকুরে গোসল করতে যায়। এক পর্যায়ে সাঁতার কেটে পুকুরের মাঝখানে গিয়ে পানিতে ডুবে যায় সে।

পরে সঙ্গীরা উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাঁধনকে মৃত ঘোষণা করেন। এরপর আমরা মরদেহ বাড়িতে নিয়ে আসি।’

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজুর মোরশেদ খান বলেন,

‘কোনো অভিযোগ না থাকায় লাশ সুরতহাল করা হয়নি। মরদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি