গাইবান্ধা প্রতিনিধি, কাজী নজরুল ইসলামঃ “দূর্ঘটনা দূর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এ প্রতিপাদ্য নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে কুচকাওয়াজ এর মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ উদ্বোধন হয়েছে।
১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা ফায়ার স্টেশন চত্বরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন শেষে সুখের পায়রা কবুতর উরিয়ে ফায়ার সার্ভিস সপ্তাহ-২০২২ এর শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে ফায়ার সার্ভিস স্টেশনে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল রহমান সরকার প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পলাশবাড়ী ফায়ার স্টেশন অফিসার মশিউর রহমান।
