গাইবান্ধার পলাশবাড়ীতে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কে যাত্রীবাহী ইজিবাইক উল্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো দুই যাত্রী।
রোববার ২৩ অক্টোবর বিকেল সাড়ে ৫ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কে রাইসমিল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধা উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেড়াডাঙ্গা গ্রামের মনির উদ্দীনের স্ত্রী আছিয়া বেগম।
আহতরা হলেন, দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলা সদরের জাহাঙ্গীর (৬০) ও গাইবান্ধা সদররের চান্দুস মিয়া (৪০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গাইবান্ধা থেকে পলাশবাড়ী গামী একটি ইজিবাই উপজেলার রাইসমিল নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক আছিয়া বেগম’কে মৃত বলে ঘোষণা করেন। আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
পলাশবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।
