গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ; নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার (৩০) সকাল ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া এলাকার ব্র্যাক অফিস কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাইভেট কার চালক মিজান মিয়া (৩৫) ও প্রাইভেট কারের যাত্রী আবুল বাশার মিয়া (৫৫)।

তাদের সঙ্গে থাকা আইডি কার্ডের তথ্য অনুসারে মিজান মিয়া কুমিল্লা জেলার মেঘনা উপজেলার দাউদকান্দি এলাকার হক মিয়ার ছেলে এবং

বাশার মিয়া ঢাকার খিলক্ষেত এলাকার আবদুল মান্নান মিয়ার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে ফোনে জানান,

প্রাইভেট কারটি একজন যাত্রী নিয়ে রংপুরের দিকে যাচ্ছিল। পথে উপজেলার পান্তাপাড়ার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারচালক মিজান ও যাত্রী বাশার মিয়া মারা যান। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।

মরদেহ উদ্ধার ও আটক বাসটি গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় দেওয়া হয়েছে জানিয়ে বলেন,

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আরিফ আনোয়ার।’

আরও পড়ুন:

এনএএন টিভি