চকরিয়ায় কলেজছাত্রকে হত্যাচেষ্টার মামলা করায় চারাবাগান নিধন

চকরিয়ায় সন্ত্রাসীরা রাতের আধাঁরে বিভিন্ন প্রজাতির চারাগাছ, নার্সারী, কলা বাগান কেটে নিপাত করেছে। উপজেলার ভেওলা মানিকচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এমইউপি জামাল উদ্দিন মনুর মালিকানাধীন বাগানে এ ঘটনাটি সংগঠিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি অভিযোগ করে জানান,
‘কিছুদিন পূর্বে একই এলাকার হাসান আলী, মুজিবুর রহমান, তৈয়ব হোসেন, শরীফ উদ্দিন রিদুয়ানুল হকের নেতৃত্বে আমার ছেলে কলেজে পড়ুয়া ছাত্র আকিলকে কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছে,
এ ঘটনার পর আমি সেই সন্ত্রাসীদের  বিরুদ্ধে মামলা দায়ের করেছি,  এর প্রেক্ষিতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে চকরিয়ায় আমার চারা বাগান নিধন করে প্রায় দুই লাখ টাকা ক্ষতি করেছে।’
এদিকে, এমন অমানবিক কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা, দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনার দাবি জানান এলাকাবাসী।
বিএমচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম বলেন,
‘সম্প্রতি এলাকায় কিছু চিহ্নিত সন্ত্রাসী অপকর্মে লিপ্ত হয়েছে, তারা আইনের তোয়াক্কা না রাস্তা-ঘাটে চুরি, ডাকাতিসহ সন্ত্রাসী কর্মকান্ড ক্রমাগত চালিয়ে যাচ্ছে। তাই, অতি দ্রুত আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি।
রিয়াদ উদ্দিন, কক্সবাজার

আরও পড়ুন :

এন এ এন টিভি

Share this news as a Photo Card