ভোলার চরফ্যাশনে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের পাঁচ দিন পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন দুই জেলে।
শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টার দিকে মেঘনার দক্ষিণে সাগর মোহনা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে জানা যায়,
‘গত ২৫ তারিখ ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায় ১১ জেলে। ওই দিন সাগর উত্তপ্ত থাকায় ট্রলারটি ডুবে যায়। এতে ১১ জেলে নিখোঁজ হয়।’
‘তবে নিখোঁজের পরদিন রাঙ্গাবালী থেকে চার জেলে উদ্ধার হয়।’
‘নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে গিয়ে এমন ঘটনা ঘটায় ঝামেলা পড়ার ভয়ে উদ্ধার চারজন ট্রলারডুবির বিষয়টি প্রশাসনকে জানায়নি।’
‘তবে নিখোঁজদের স্বজনরা ট্রলার নিয়ে নিজেরাই খোঁজা শুরু করেন।’
‘অবশেষে নিখোঁজের পাঁচ দিন পর পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে এখনও দুই জেলে নিখোঁজ রয়েছেন।’
আরও পড়ুন:
- ঈদের দিন পানিতে ডুবে শিশুর মৃত্যু
- ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু
- কুর্মিটোলায় স্ত্রীর পর মারা গেলেন ভাই শামীমও!
- আমগাছ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে বৃদ্ধ নিহত
- মায়ের রান্না করা মাংস খাওয়া হলো না মোমিনুরের
- অবশেষে খোঁজ মিললো অভিনেত্রী সায়নী ঘোষের!
- সদরঘাটে লঞ্চে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
- উত্তরের সেই রাজাবাবু বিক্রি হলো ৮ লাখ ১০ হাজারে
- ৮ বছর পরের নতুন মাহফুজকে শাকিব খানের শুভকামনা
- ঈদের সেমাই খেয়ে হাসপাতালে একই পরিবারের আটজন
- গোবিন্দগঞ্জে বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ; নিহত ২
- কাঁচা মরিচের কেজি এখন ৫০০ টাকা, বেড়েছে সবজির দামও
