দেড় ঘণ্টার চেষ্টায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর আদাবর এলাকায় একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় রোববার (২৮ মে) দুপুর একটা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে, দুপুর ১২টার দিকে আদাবরের ১০ নম্বর রোডের ৭১২/১৭ নম্বর বাসার বেইজমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান মিয়া জানান,

‘আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

ভবনের দ্বিতীয় তলা থেকে দুই নারী ও একজন পুরুষকে নিরাপদে নামিয়ে আনা হয়। তবে আগুন লাগার কারণ জানা যায়নি।’

আরও পড়ুন :

এন এ এন টিভি