নরসিংদীর রায়পুরায় ঢাকা -সিলেট মহাসড়কের পাশে মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ নামাপাড়ায় সবজি ও গরু বাজার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে মাহমুদাবাদ নামা বাজার প্রাঙ্গণে এ অনুষ্ঠানটি হয়। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রায়পুরা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবি ওবায়দুল।
উক্ত অনুষ্ঠানে মির্জাপুর ইউপি সদস্য হাজী মাজহারুল হক রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান ও বাজার পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর এলাহী। আরও উপস্থিত ছিলেন এসবি গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন,বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ হাজারী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ওমর ফারুক, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, মির্জাপুর ইউপি সদস্য সম্পা বেগম ও মাসুদ মিয়া, কাসেম হাজারী, কামাল মিয়া হাজারী, হুমায়ুন কবির, লিল মিয়া হাজারী, হোসেন মিয়া, মোঃ হোসেন হাজারীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী।
বাজার কমিটির কোষাধ্যক্ষ আবি ওবায়দুল বলেন, দীর্ঘদিন যাবত এই বাজারে স্থানীয় কৃষকদের উৎপাদিত সবজি নিয়ে আসে। দূরদূরান্ত থেকে আসা পাইকাররা প্রতিদিন ভোর থেকে সবজি পাইকারি কেনা- বেচা করতে আসে। এখন থেকে নিয়মিত প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক গরুর হাট বসবে। ক্রেতা বিক্রেতাদের সর্বাত্মক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
