নাটোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাটোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাত ব্যাগ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (৫ জুন) সকাল সাতটার দিকে রেলওয়ে স্টেশনের দক্ষিণে সারগোডাউনের কাছে এ ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে ওই নারীর আনুমানিক বয়স৩০-৩৫ বছর।

নাটোর রেলওয়ে স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) এ এস আই আরএনবি আবু তালেব বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পঞ্চগড়ের দিকে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেছে।

ঘটনাটি সান্তাহার আর এন বি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card