নাটোরে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

বুধবার (৫ জুলাই) সকালে নাটোর রেল স্টেশন সংলগ্ন বাফার সার গোডাউন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

তবে নিহত ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে নাটোর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর এএসআই আবু তালেব বলেন,

‘বুধবার (০৫ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছানোর আগে দক্ষিণে বাফার সার গোডাউন সংলগ্ন এলাকায় এক অজ্ঞাত নারী ট্রেনের নিচে কাটা পড়ে । খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card