রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রক্সিকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ এক নেতাকে আটক করেছে পুলিশ। পরে ডিজিটাল সিকিউরিটি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (৩১ মে) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক।
ওই ছাত্রলীগ নেতা হলেন—ইতিহাস বিভাগের শিক্ষার্থী সাকিবুল ইসলাম শান্ত।
তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি নাটোর জেলা সদরের কালিকাপুর এলাকার আলি আহম্মদের ছেলে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ সময় রাজশাহী পুলিশের অতিরিক্ত কমিশনার বলেন,
‘প্রক্সিকাণ্ডের সঙ্গে জড়িত ১৬ জনকে প্রাথমিকভাবে সনাক্ত করা হয়েছে। এছাড়াও আরও অনেকেই অজ্ঞাত রয়েছে।
১৬ জনের মধ্যে ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় পুলিশ কমিশনার প্রক্সিকাণ্ডে জড়িতদেরকে চার স্তরের এক তথ্যচিত্রে প্রদর্শন করেন ‘
সেখানে তিনি বলেন,
‘প্রক্সিকাণ্ডে আটক করা হয়েছে ৭জন। মিডওয়ে কালেক্টর ৩ জন। দ্বিতীয় সারিতে ২ জন ও মূলহোতা ১ জন রয়েছে এ চক্রে।
তাদের মধ্যে ৯ জনকে আটক করা হয়েছে এবং অন্যদেরকে আটকের চেষ্টা চলছে ‘
উল্লেখ্য, এর আগে ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রক্সিকাণ্ডে মূলহোতা ছিলেন রাবি শাখা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়।
এ কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে আবার তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়।
আরও পড়ুন :
- বালির মধ্যে ব্যবসায়ীর লাশ
- একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ
- যুক্তরাষ্ট্র থেকে নতুন কোনো নিষেধাজ্ঞা আসবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
