সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে মো. হোসেন আলী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ জুন) দুপুরে ফরিদপুর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এর রোববার রাতে নগরকান্দা থানা পুলিশ হোসেন আলীকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়,
‘সালথা উপজেলার নান্নু ফকিরের ছেলে মো. হোসেন আলী নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে আওয়ামী লীগ নেতা জামাল হোসেনের ছবি এডিট করে তা প্রচার করে।’
‘এ ঘটনা জানতে পেরে ২৫ জুন জামাল হোসেন মিয়া নগরকান্দা থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে নগরকান্দা থানা পুলিশ অভিযুক্ত হোসেন আলীকে গ্রেপ্তার করে।’
মামলার বাদী জামাল হোসেন জানান,
‘সামাজিক ও রাজনৈতিকভাবে তাকে হেয় করতে উদ্দেশ্যমূলকভাবে প্রধানমন্ত্রীর ছবির সঙ্গে তার ছবি এডিট করে বসানো হয়েছে।’
‘এ ঘটনায় তিনিসহ স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছেন।’
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন জানান,
‘মামলার পর অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’
আরও পড়ুন:
- খুলনায় মসলা ব্যবসায়ীকে গলা কেটে হত্যা!
- জালনোটের কারিগর-ডিলারসহ গ্রেফতার ৯
- স্ত্রীর পরকীয়া প্রেমিকের গলা কেটে রক্ত পান
- রাজধানীতে ছুরিকাঘাতে নিরাপত্তাকর্মী নিহত
- হন্ডুরাসে পৃথক সহিংসতা-হামলায় নিহত ২৪
- ‘দ্য কেরালা স্টোরি’ কিনছে না ওটিটি প্ল্যাটফর্ম
- চট্টগ্রামে পুকুরে গোসল করতে নেমে গৃহবধূর মৃত্যু
- অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু
- ইতিহাসের সবচেয়ে বড় হজের মূল আনুষ্ঠানিকতা শুরু
