ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৮০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (৫ জুন) বেলা ১১টায় লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলীম হোসেন শিকদার বলেন,
‘রোগাক্রান্ত ৮০ বছর বয়সী এই বৃদ্ধ স্টেশন এলাকায় ভবঘুরে হিসেবে ভিক্ষা করতেন৷
গত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়, পরে সেখানে চিকিৎসাধীনকালে এই বৃদ্ধের মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
নিহত বৃদ্ধের লাশের পরিচয় শনাক্ত করতে পিবিআই ফিঙ্গারপ্রিন্ট নিয়েছেন বলেও জানান তিনি।।
এদিকে, সোমবার (০৫ জুন) বিকেলে বেওয়ারিশ লাশের দাফনকাজ সম্পন্ন হয়েছে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.আজহার উদ্দিন।
আরও পড়ুন:
- নওগাঁয় ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ৪
- জিলাপির নাম শুনলেই জিভে জল চলে আসে
- ‘আপাতত সেপারেশনে থাকবেন রাজ-পরীমনি’
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি
- রংপুরে হত্যা মামলায় ভাইস চেয়ারম্যান কারাগারে
- গুগল প্রযুক্তি জায়ান্ট এ সার্চ বারে পরিবর্তন আনছে
- জেনে নিন আপনার আজকের রাশিফলে কী আছে!
- ৩৩ জনকে অভিযুক্ত করে টিপু হত্যার চার্জশিট প্রেরণ
- সিদ্ধিরগঞ্জে যৌতুকের জন্য স্ত্রী‘র রগ কেটে দিলো স্বামী
- টাঙ্গাইলে অভিযান চালিয়ে নিষিদ্ধ ৫০টি চায়না জাল জব্দ
- শরীয়তপুরে বাবার লাশ দেখতে যাওয়ার পথে ছেলের মৃত্যু!
- মেয়র তাপসের বিরুদ্ধে মামলার শুনানি আগামী ১৪ আগস্ট

Comments are closed.