যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ে নিহত ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে মো. বুলবুল মিয়া নামের এক বাসযাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন ৫ জন।

শনিবার (১২ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাসযাত্রী বুলবুল নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বাসিন্দা।

ঘটনা সূত্রে জানা যায়,

‘শনিবার সকাল ৮টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্ক্র্যাপ জাহাজের মেরিন মেশিনারিজ (পার্টস) দোকানে ঢুকে পড়ে।

‘পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ মিয়া দুর্ঘটনার বলেন,

‘নিহতের মরদেহ উদ্ধার করে বার আউলিয়া হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।’

‘স্থানীয়রা বলছেন, ৫ বাসযাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card