যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় রোকেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধার প্রাণহানি হয়েছে ।

রোববার (৯ জুলাই) সকাল ৯টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার কাছেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম কাছেমাবাদ গ্রামের আলতাফ ফকিরের স্ত্রী।

বিষয়টি নিশ্চত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান,

‘বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বেপরোয়া গতির যাত্রীবাহী বাস এক বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি