নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার রুপগঞ্জ সদর ইউনিয়নের পূর্বাচল ২০ নম্বর সেক্টর থেকে আব্দুল্লাহ আল মামুন নামের এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ আগস্ট) সকাল ১১ টার দিকে উপজেলার পূর্বাচল ২০ নম্বর সেক্টরের পরিত্যক্ত জায়গা থেকে রূপগঞ্জ থানা পুলিশ শিক্ষকের এ মরদেহটি উদ্ধার করে।
মৃত আব্দুল্লাহ আল মামুন তিনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা নর্দান ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স (ইইই) বিভাগের একজন শিক্ষক ছিলেন।
নিহত আব্দুল আল মামুন ফেনী জেলার ফেনী সদর থানার গফাদী এলাকার আবুল কালামের ছেলে।
তিনি রাজধানীর দক্ষিণখান থানার কাওলা এলাকার একটি বাসায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
এ প্রসঙ্গে রুপগঞ্জ থানার তদন্ত অফিসার আতাউর রহমান জানান,
‘উপজেলার পূর্বাচল ২০ নম্বর সেক্টরেরে একটি পরিত্যক্ত জায়গায় মৃত ব্যক্তি লাশ পরে থাকতে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।’
‘পরে খবর পেয়ে অতি দ্রুত ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়।’
আরও পড়ুন:
- কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আবু বক্কর সিদ্দিক!
- নরসিংদীতে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল!
- ইতালিতে বৃহত্তর নোয়াখালী সমিতির আয়োজনে গ্রিল পার্টি অনুষ্ঠিত
- সৌদি আরব বাংলাদেশের ঘনিষ্ট বন্ধু : রাষ্ট্রপতি
- কুড়িগ্রাম জেলা পুলিশের মুক্তিযোদ্ধাদের জন্য ‘প্রায়োরিটি চেয়ার’ স্থাপিত!
- সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে সবজি বাজারের দ্রব্যমূল্য!
- রংপুরে কলেজছাত্রীকে ধর্ষণ ও ভ্রুণ নষ্ট করার মামলায় কলেজছাত্র গ্রেফতার
- ইচ্ছাকৃত ভুল করা নিয়ম হওয়া সত্ত্বেও রেস্টুরেন্টটি জনপ্রিয়তার শীর্ষে!
- শিক্ষকদের আইসিটি বিষয়ে ১০ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী
- ‘কোনো ষড়যন্ত্রই বঙ্গবন্ধু কন্যার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না’
- কানাডায় ২৬ ও ২৭ আগস্ট বাংলাদেশ ফেস্টিভ্যাল আলবার্টা ২০২৩’ অনুষ্ঠান
- কেন নির্মাণ করা হয়েছিলো নারায়ণগঞ্জ রেল স্টেশন
