সিলেটে ছুরিকাঘাতে আওয়ামীলীগ নেতা আহত

সিলেটে অজ্ঞাত পরিচয়ে যুবকদের ছুরিকাঘাতে এক আওয়ামী লীগ নেতা আহত হয়েছেন।

রোববার (২৮ মে) রাত ১১টার দিকে নগরীর শাহী ঈদগাহ এলাকায় তিনি হামলার শিকার হন।

হামলায় আহত আওয়ামী লীগ নেতা হলেন— সিলেট মহানগরের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পু।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মফিজুর রহমান জানান,

‘রাত ১১টার দিকে নগরীর শাহী ইদগাহ আল্লাহু পয়েন্টে সামনের দাঁড়ানো ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু।

এ সময় হঠাৎ চার-পাঁচজন যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

এরপর স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যান।  তার পেট ও উরুতে ছুরির গুরুতর আঘাত রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন :

এন এ এন টিভি