সিলেটে ছেলের দায়ের কোপে বাবা খুন

সিলেটে জৈন্তাপুরে ছেলের দায়ের কোপে খুন হয়েছেন এক বাবা। পুলিশ ঘাতক পুত্রকে গ্রেফতার করেছে।

রবিবার তাকে আদালতের হাজির করা হলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাড়িতে বেড়া নির্মাণকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় চৈতন্য পাত্র (২২) নামক ওই পুত্র তার পিতার মাথায় দা দিয়ে কোপ দেন।

পরে গভীর রাতে ওসমানী হাসপাতালে তিনি মারা যান। নিহত সাধু পাত্র (৬০) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কালেশ্বর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাড়িতে বেড়া নির্মাণকে কেন্দ্র করে পিতা সাধু পাত্রের সাথে পুত্র চৈতন্য পাত্রের কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে চৈতন্য তার পিতার মাথায় দা দিয়ে আঘাত করে।

আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার দিবাগত গভীর রাতে তিনি মারা যান।

ওই রাতেই পুলিশ কালেশ্বর চিকনাগুল পাহাড়ে অভিযান চালিয়ে ঘাতকপুত্র চৈতন্য পাত্রকে গ্রেফতার করে।

সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (গণমাধ্যম কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান,

ঘাতকপুত্র চৈতন্য পাত্রকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। হত্যাকান্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card