অভিনেতা জয়ের সঙ্গে ফোনালাপে যা বললেন রাজ!

এবার অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে দীর্ঘ সময়ের ফোনালাপে  চিত্রনায়িকা পরীমনির সঙ্গে দুই বছরের দাম্পত্য জীবনে লাগাতার কলহের জন্য তৃতীয় পক্ষকে দায়ী করেছেন রাজ।

গতকাল শনিবার (০৪ জুন) সামাজিকমাধ্যম ফেসবুকে জয়ের পোস্ট করা ভিডিও থেকে জানা যায়,

‘মাত্র দুই বছরের দাম্পত্যজীবনে যতবার দাম্পত্যকলহ তৈরি হয়েছে, সবসময়ই তৃতীয় পক্ষের হাত ছিল, এখনো আছে।’

ফোনালাপের একপর্যায়ে জয় বলেন, ব্যক্তিগত জীবন সামাজিক মাধ্যমে ভাইরাল হলে তা আর ব্যক্তিগত থাকে না, হয়ে যায় পাবলিক প্রোপার্টি। কেন ঘরের সব ইস্যু বারবার বাইরে চলে আসে? জয়ের এমন প্রশ্নে রাজ বলেন,

‘আমার সংসারে কী হচ্ছে, আমি নিজেই জানি না। মিডিয়ার খবরে প্রকাশিত সংবাদ আর সামাজিক মাধ্যম থেকে আমি আমার সংসারের খবর জানি।’

তবে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোর জন্য পরীকে অবশ্য দায়ী করেননি রাজ; পরীর আশপাশে থাকা মানুষগুলোকে দায়ী করে রাজ বলেন,

‘আমি সারাজীবন পরীর সঙ্গে সংসার করতে চাই। কিন্তু তৃতীয় পক্ষের জন্য তা সম্ভব হয়ে উঠছে না।’

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card