২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু বালতির পানিতে

বালতির পানিতে ডুবে ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে

রাজধানীর নিউমার্কেটের এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় ।

তার নাম জারিফ হোসেন।

আজ সোমবার দুপুরের দিকে ঘটনাটি ঘটে।

শিশুটির বাবা আকতার হোসেন বলেন,

জারিফের মা জোসনা বেগম কাজে ব্যস্ত ছিলেন।

তখন অগোচরে বাসার বাথরুমের পানি ভরা বালতিতে উপুড় হয়ে পড়ে যায় জারিফ।

পরে সেখান থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে বেলা ২টার দিকে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন,

লাশটি মর্গে রাখা হয়েছে।

বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আকতার হোসেনের বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবসা রয়েছে।

তাঁদের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার তিনগাঁও গ্রামে।

জারিফ তিন ভাই এক বোনের মধ্যে সবার ছোট।

আরও পড়ুন :

এনএএন টিভি