৯৮০০ টাকায় বিক্রি হলো পদ্মার এক ইলিশ

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার একটি ইলিশ ৯৮০০ টাকায় বিক্রি হয়েছে।

শনিবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে দুই কেজি ৫৮০ গ্রাম ওজনের ইলিশটি বিক্রি করেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

এর আগে সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের তিন কিলোমিটার ভাটি অঞ্চলে পদ্মা নদীতে জেলে জাহাঙ্গীর হোসেনের জালে ওই ইলিশটি ধরা পড়ে।

মাছ বিক্রেতা শাজাহান শেখ এর সত্যতা নিশ্চিত করে  বলেন, পদ্মায় এমন আকারের ইলিশ সহসা পাওয়া যায় না।

প্রচুর চাহিদা থাকায় জেলে জাহাঙ্গীরের কাছ থেকে দুই কেজি ৫৮০ গ্রাম ওজনের ইলিশটি তিন হাজার ৬০০ টাকা কেজি দরে কিনেছি।

পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৯ হাজার ৮০০ টাকায় ওই ইলিশটি আমি বিক্রি করে দিয়েছি।

 

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card