বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেচেন, ঈদুল ফিতরকে সামনে রেখে চিনির চাহিদা বেড়েছে। আর বাজারে চাহিদা বাড়ায় চিনির দাম বেড়েছে।
তবে আমরা বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য চেষ্টা করছি, যতদূর পারা যায় আরকি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন,
“লক্ষ্য করেছি যে, চিনির দাম একটু ঊর্ধ্বমুখী। আমরা বলেছিলাম, চিনির দাম পাঁচ টাকা কমাবো। পরবর্তীকালে হিসাব-নিকাশ করে দেখা যায়, তিন টাকা ৫০ পয়সা কমানো যায়।”
কিন্তু যখনই এটা আলোচনা চলছিল তখনই চিনির দাম আবার বাড়ানো হয়।
রমজানের শেষ দিকে ঈদ ঘিরে চিনির চাহিদা অনেক বেড়েছে। যে কারণে দামও বেড়েছে। দাম যে বেড়েছে এ নিয়ে কোনো সন্দেহ নেই।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, এর মধ্যে গত ১৫ দিনে বিশ্ববাজারে চিনির দাম আরও ১০০ ডলার বেড়েছে। যেটা বেড়েছে সেটা দেশে আসতে আরও এক মাস সময় লাগবে।
কিন্তু আপনারা জানেন, ব্যবসায়ীরা তো সুযোগ নিয়েই থাকে। আগামীতে বাড়বে, তারা আগে থেকেই সুযোগটা নেয়। রমজান মাসও শেষ দিকে।
তাই ঈদ সামনে রেখে চিনির দামে একটু প্রভাব পড়েছে।
আরও পড়ুন:
- ঈদের ছুটিতেও চলবে মেট্রোরেল
- দোকানের উপর পড়লো বিআরটির প্রকল্পের বিশাল ক্রেন
- টিকিটবিহীন যাত্রীদের আর ট্রেন ভ্রমণের সুযোগ নেই
- চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই; আটক ১
- তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান ৬ দিন বন্ধ
- আজ রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে
- নিজের বায়োপিক চান না মিঠুন চক্রবর্তী
- তাপদাহ উপেক্ষা করে জমজমাট ঈদ বাজার
- কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব কোম্পানি বানিয়েছেন ইলন মাস্ক
- ঢাকায় ৫৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড
এন এ এন টিভি
