অত্যধিক গরমের কারণে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ছয় দিন বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজ্যটিতে এবার নির্দিষ্ট সময়ের আগেই গ্রীষ্মকালীন ছুটি ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ২ মে থেকে গ্রীষ্মের ছুটি হওয়ার কথা। তবে অনেক মহলেই প্রশ্ন ওঠে, কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ বইছে এখন। এই আবহে গ্রীষ্মকালীন ছুটি এগিয়ে নিয়ে এসে লাভ কী?
হিন্দুস্তান টাইমস বলছে, এমনই পরিস্থিতিতে এবার সোমবার থেকে শনিবার পর্যন্ত রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আবহাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী চারদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে।
এই প্রেক্ষাপটে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও আগামী ৬ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশিকা জারি করবে সরকার।
আরও পড়ুন:
- আজ রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে
- নিজের বায়োপিক চান না মিঠুন চক্রবর্তী
- তাপদাহ উপেক্ষা করে জমজমাট ঈদ বাজার
- কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব কোম্পানি বানিয়েছেন ইলন মাস্ক
- ঢাকায় ৫৮ বছরের মধ্যে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড
- গরমকালে মেকআপ করার সময় কিছু সতর্ক টিপস
- মিথিলার ‘প্রেমে পড়া বারণ’
- শেরপুর জেলা জজকে প্রত্যাহার
- যান চলাচলের জন্য খুলল নিউমার্কেটের সামনের রাস্তা
- একদিন পর সম্পূর্ণ নির্বাপণ হয়েছে নিউ মার্কেটের আগুন
- নারায়ণগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- আগুনের পর খুলেছে নিউ মার্কেট তবে বন্ধ চন্দ্রিমা
- মেকআপ তোলার সঠিক নিয়ম
- সুদানে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৬
এন এ এন টিভি
