বর্ষা মৌসুম ঘিরে সেজে উঠেছে ঝালকাঠির পেয়ারা পার্ক। এ নিয়ে কৃষি বিভাগ বলছে,
দেশের বৃহৎ ভাসমান পেয়ারা বাজারকে কেন্দ্র করে এ এলাকায় পর্যটন শিল্পের বিকাশ ঘটছে।
ঝালকাঠির পেয়ারা পার্কে সরেজমিন দেখা গেছে চারপাশে বিল। আর মাঝখানে সবুজে ঘেরা পেয়ারার বাগান।
আর সেখানেই গড়ে উঠেছে নান্দনিক ইকো পার্ক। প্রতিবছর বর্ষাকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলির বাণিজ্যিক পেয়ারা পার্ক মুখর থাকে।
একদিকে ঈদের ছুটি, অন্যদিকে বর্ষা মৌসুম। তাই নতুন রূপে সাজানো হচ্ছে পার্ক।
তাই লাখো পর্যটককে বরণে প্রস্তুত উদ্যোক্তা আর শ্রমিকরা।
তারা জানান, কোরবানির ঈদ সামনে রেখে তারা পার্কটি একটু গোছানোর চেষ্টা করছেন।
এদিকে গৌরব ইকো পেয়ারা পার্কের উদ্যোক্তা গৌতম রায় বলেন, ‘যদিও পেয়ারার মৌসুম পরে আসবে।
তারপরও আমরা আশা করছি যে কোরবানির ঈদের সময় এক লাখের মতো পযর্টক এখানে আসবেন।
ভাসমান পেয়ারা বাজারকে কেন্দ্র করে এ এলাকায় পর্যটন শিল্পের বিকাশ ঘটছে বলে জানান ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম।
তিনি বলেন, পেয়ারাকেন্দ্রিক যে অ্যাগ্রো টুরিজম গড়ে উঠেছে, এটি ধীরে ধীরে আরও বিস্তার লাভ করবে। পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন।
প্রসঙ্গত, জুলাই থেকে গাছ থেকে পেয়ারা সংগ্রহ শুরু হবে। বর্তমানে ঝালকাঠিতে ৫৬২ হেক্টর জমিতে পেয়ারা বাগান রয়েছে।
আরও পড়ুন :
- মুন্সীগঞ্জে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার!
- ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণা; গ্রেপ্তার ৬
- চট্টগ্রামে যুবকের পুরুষাঙ্গ ও হাতের কবজি কেটে নিলো দুর্বৃত্তরা
- দুই সিটির নির্বাচনের ভোট গ্রহণ শেষ; চলছে গণনা
- বরিশালে সাত ঘণ্টায় ভোট পড়েছে প্রায় ৫৫ শতাংশ!
- সেন্সর ছাড়পত্র পেলো ববি অভিনীত ‘ময়ূরাক্ষী’
- ইউক্রেনের উদ্বাস্তুদের নৌকায় রাশিয়ার গুলিবর্ষণ; নিহত ৩
- কোলে চড়ে ভোট দিতে এলেন ৭০ বছরের বৃদ্ধ
- বরিশালে হামলার শিকার হাতপাখার প্রার্থীরা
- বরিশাল ও খুলনা সিটি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

Comments are closed.