ঝালকাঠির পেয়ারা পার্ক বর্ষা ঘিরে সেজে উঠেছে

বর্ষা মৌসুম ঘিরে সেজে উঠেছে ঝালকাঠির পেয়ারা পার্ক। এ নিয়ে কৃষি বিভাগ বলছে,

দেশের বৃহৎ ভাসমান পেয়ারা বাজারকে কেন্দ্র করে এ এলাকায় পর্যটন শিল্পের বিকাশ ঘটছে।

ঝালকাঠির পেয়ারা পার্কে সরেজমিন দেখা গেছে চারপাশে বিল। আর মাঝখানে সবুজে ঘেরা পেয়ারার বাগান।

আর সেখানেই গড়ে উঠেছে নান্দনিক ইকো পার্ক। প্রতিবছর বর্ষাকে কেন্দ্র করে পর্যটকদের পদচারণায় ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলির বাণিজ্যিক পেয়ারা পার্ক মুখর থাকে।

একদিকে ঈদের ছুটি, অন্যদিকে বর্ষা মৌসুম। তাই নতুন রূপে সাজানো হচ্ছে পার্ক।

তাই লাখো পর্যটককে বরণে প্রস্তুত উদ্যোক্তা আর শ্রমিকরা।

তারা জানান, কোরবানির ঈদ সামনে রেখে তারা পার্কটি একটু গোছানোর চেষ্টা করছেন।

এদিকে গৌরব ইকো পেয়ারা পার্কের উদ্যোক্তা গৌতম রায় বলেন, ‘যদিও পেয়ারার মৌসুম পরে আসবে।

তারপরও আমরা আশা করছি যে কোরবানির ঈদের সময় এক লাখের মতো পযর্টক এখানে আসবেন।

ভাসমান পেয়ারা বাজারকে কেন্দ্র করে এ এলাকায় পর্যটন শিল্পের বিকাশ ঘটছে বলে জানান ঝালকাঠির কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, পেয়ারাকেন্দ্রিক যে অ্যাগ্রো টুরিজম গড়ে উঠেছে, এটি ধীরে ধীরে আরও বিস্তার লাভ করবে। পাশাপাশি কৃষকরাও লাভবান হবেন।

প্রসঙ্গত, জুলাই থেকে গাছ থেকে পেয়ারা সংগ্রহ শুরু হবে। বর্তমানে ঝালকাঠিতে ৫৬২ হেক্টর জমিতে পেয়ারা বাগান রয়েছে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card