বেড়েছে পেঁয়াজ-মাছ-ডিমের দাম, বিপাকে ক্রেতারা

সপ্তাহের ব্যবধানে নগরীর বাজারে বেড়েছে পেঁয়াজ, মাছ, কাঁচা মরিচ ও ডিমের দাম। তবে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দাম।
নিত্যপণ্যর এমন দামে হিসেব মেলাতে হিমশিম খেতে হচ্ছে সীমিত আয়ের মানুষের।
নগরীর বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়, যা গত সপ্তাহেও ছিল ৭৫ টাকা।
ভারতীয় পিয়াজ ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। কাঁচা মরিচ কেজিতে ৪০ টাকা বেড়ে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
সব ধরণের মাছের দাম কেজিতে বেড়েছে ৩০-৫০ টাকা এবং হালিপ্রতি ডিমের দাম বেড়েছে ৪-৬ টাকা।
বাজারে এক হালি ফার্মের মুরগির ডিম ৫০ টাকা। যা আগে ছিল ৪৪ থেকে ৪৬ টাকা। হাঁসের ডিম ৬৫-৭০, দেশি মুরগির ডিম ৮০টাকা।
তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
এছাড়া সব ধরণের মাছের দাম কেজিতে বেড়েছে ৩০ থেকে ৫০ টাকা। কাতল ৩২০ টাকা, রুই ৩৫০ টাকা, সিলভার ১৮০ টাকা,
পাঙ্গাস ১৭০ টাকা, টেংরা ৫৫০ টাকা, তেলাপিয়া ২০০ টাকা, বাগদা চিংড়ি ৮০০,
এক কেজি ওজনের ইলিশ ১৬০০ টাকা, পাবদা ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন :

এনএএন টিভি