সনাতন ধর্মের অনুসারী হলেও প্রতি বছর পশু কোরবানি করে থাকেন বিদ্যা সিনহা মিম। এবারও তার ব্যতিক্রম নয়। বরাবরের মতো দুটি খাসি কোরবানি দিয়ে সম্প্রীতি বজায়ের অনন্য নিদর্শন রাখলেন তিনি।
অন্য ধর্মের হয়েও কেন কোরবানি দেন মিম— জানতে চাইলে তিনি বলেন,
‘ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানির ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি।’
‘আমার পরিবারে যারা কাজে সহায়তা করেন, আমার জন্য কষ্ট করেন তাদের জন্য প্রতিবারের মত এবারও থাকছে ঈদের আয়োজন।’
‘ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনও হয়নি, আশা করি কখনও হবেও না। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।’
সবাইকে ঈদ মোবারক জানিয়ে এই অভিনেত্রী বলেন,
‘আমার বাসায় বেশ কয়েকজন কাজের মানুষ আছেন। তারা মুসলিম। তাদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত করতে চাই না।’
এদিকে এই ঈদে মিমের ‘অন্তর্জাল’ সিনেমা মুক্তির কথা ছিল। তবে শেষ দিকে সরে দাঁড়ায় সিনেমাটি।
তবে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘মিশন হান্টডাউন’ ওয়েব সিরিজটি। এতে তার অভিনয় প্রশংসিত হচ্ছে।
আরও পড়ুন:
- রাজধানীতে ২৪ ঘণ্টায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
- তারাগঞ্জে নাবিল পরিবহনের ধাক্কায় ব্যক্তির মৃত্যু
- রংপুরে স্বামীর গোপনাঙ্গ কর্তন কেটে দিলো স্ত্রী
- ঈদের দিন আমের ট্রাক ও গরুর পিকআপের সংঘর্ষ; নিহত ৪
- সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে বাংলাদেশ
- মানবাধিকার ইস্যুতে ভালো খবর পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
- নিউইয়র্কে কেনাকাটায় ধূম চাঁদ রাতের আমেজে
- ৮ বছর পরের নতুন মাহফুজকে শাকিব খানের শুভকামনা

Comments are closed.