শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমাটির জনপ্রিয়তার পাশাপাশি এর গানগুলোও এখন ট্রেণ্ডিং জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। তন্মধ্যে, নন্দিত গীতিকবি জাহিদ আকবরের রোমান্টিক আবহের ‘গভীরে’ গানটি সবাইকে মুগ্ধ করেছে।
এই গানে কণ্ঠ দিয়েছেন রেহান রসুল ও প্রিয়াংকা গোপ। এটির সুর এবং সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সংগীত পরিচালক সাজিদ সরকার।
প্রতিবেদন লিখা পর্যন্ত গানটি দেখেছেন ২৮ লাখেরও বেশি দর্শক। মন্তব্য জমা পড়েছে প্রায় দুই হাজারের মতো।
গীতিকবি জাহিদ আকবর বলেন,
‘ছবিটির গল্পে শাকিব খানের যে বৃদ্ধ লুক রয়েছে, সেটার ধারণা পেয়েই গানটি লিখতে উৎসাহী হয়েছিলাম।’
‘তাকে এমন লুকে আগে কখনো দেখেনি দর্শক। তখন আমার কাছে মনে হয়েছে যে, এই সিনেমার অংশ হতে পারাটা আমার জন্য ভালো লাগার হবে।’
‘অনেকেই গানটি পছন্দ করছেন, নিজেদের ভালো লাগার কথা, অনুভূতি শেয়ার করছেন। আমি মুগ্ধ হয়ে এই ভালো লাগাগুলো অনুভব করছি।’
হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’য় আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, লুৎফর রহমান জর্জ, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন ও সহীদ-উন-নবী প্রমুখ।
আরও পড়ুন:
- ২০ মাস বয়সী এক শিশুর মৃত্যু বালতির পানিতে
- থ্রিলার ঘরানার সিরিজ তাকদীর- ট্রেলার মুক্তি পেল
- ছাদে টিকটক ভিডিও বানানোয় শিক্ষকের মারধর; শিক্ষার্থীর মৃত্যু
- নদীর পানি বাড়ছে বরিশাল বিভাগে
- কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ হিরো আলমের
- কুষ্টিয়ায় পাটকলকর্মীর লাশ উদ্ধার
- নারীদের পোশাক বিধি ঠিক রাখতে নীতি পুলিশের টহল শুরু
- মুখবয়বের ছবি নিয়ে শরিফুল রাজকে কটাক্ষ!
- বন্যার পানিতে ডুবে যাওয়া টানেল থেকে ১৩টি লাশ উদ্ধার!

Comments are closed.