তুরস্ক ভ্রমণ শেষে নতুন সিনেমায় নুসরাত ফারিয়া!

নুসরাত ফারিয়ার ক্যারিয়ার বেশ প্রসারিত, এপার-ওপার দুই বাংলার চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন বিজ্ঞাপনেও দ্যুতি ছড়ান তিনি। কাজের খাতিরে হরহামেশাই যেতে হয় নুসরাত ফারিয়াকে দেশের বাহিরে, এবার এ নায়িকা তুরস্ক ভ্রমণে যাচ্ছেন।

এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ফারিয়া বলেন,

‘আমার ভক্ত দর্শকের জন্য সুখবর হচ্ছে, আগস্ট থেকে নতুন সিনেমার কাজ শুরু করছি। তার আগে আমি তুরস্ক যাব।’

‘সেখানে ঘুরে বেড়ানো শেষে দেশে ফিরে এসে আমি নতুন সিনেমার জন্য প্রস্তুতি নেব। আশা করছি নতুন সবগুলো কাজ ভালো হবে।’

তিনি আরও বলেন,

‘গেল কয়েকদিন কলকাতা ছিলাম। সেখানে একটি নতুন বিজ্ঞাপনের শুটিং করেছি। ঢাকায় ফিরেই আজ থেকে নতুন একটি বিজ্ঞাপনের কাজ করব।’

‘এ ছাড়াও আরও কয়েকটি বিজ্ঞাপনের কাজ আছে। সেগুলো বিস্তারিত পরে জানাব।’

এদিকে, সম্প্রতি ঝড় তুলেছেন নুসরাত ফারিয়া। ঈদে মুক্তিপ্রতিক্ষীত ‘সুড়ঙ্গ’ ছবিতে আইটেম গার্ল হিসেবে নেচেছেন তিনি।

এরই মধ্যে প্রকাশ পেয়েছে গানটি, যেখানে নেটিজেনদের হৃদস্পন্দন উঠে গেছে এ গানে ফারিয়াকে দেখে।

আরও পড়ুন:

এনএএন টিভি