পরীমণি-রাজের দাম্পত্য জীবন যেনো খাদের কিনার ঘেষে দাড়িয়ে আছে, চলমান কথার আক্রমণে যে কোনো মুহুর্তে ধুপ করে পড়ে যাওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। সম্প্রতি এই কলহ এতোটাই বেড়েছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজকে অশ্লীল অশালীন ভাষায় গালি দিয়ে ফেসবুক পোস্টে অভিনেত্রী পরীমনি তাদের একমাত্র সন্তান রাজ্যর নাম মুখে আনতে বারণ করেন।
তবে এখানেও থেমে যান নি পরীমনি। রাজের বান্ধবীদের নিয়েও আপত্তিকর মন্তব্য করেন পরীমণি। এছাড়া, শেষ বাক্যে অনেকটা হুমকিস্বরূপ তিনি লিখেছেন,
‘এই জগতের লোকদের অনেক কিছু দেখার বাকি আছে, আয় এবার কে কে আসবি!’

পোস্টের নিচে শাহরিয়ার নাজিম জয়ের একটি ভিডিও শেয়ার করেন পরীমণি, যে ভিডিওতে রাজের একটি কল রেকর্ড ছিল, সেখানে পরীর সঙ্গে সাংসারিক জীবনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলেন রাজ।
যদিও কিছুক্ষণ পরেই পোস্টটি মুছে দেন পরীমণি। কী কারণে মুছে ফেলেছেন— সেটা জানা যায়নি। তবে ঘটনা যে আরও বেশ সময় ধরে জলঘোলা হবে, তা নিশ্চিত।
এর আগে, গতকাল দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীমণি জানান, আনুষ্ঠানিকভাবে না হলেও মানসিকভাবে তাদের বিচ্ছেদ হয়ে গেছে। তারা আর একসঙ্গে থাকছেন না।
আরও পড়ুন:
- সিলেটে ছেলের দায়ের কোপে বাবা খুন
- প্রয়াত হলেন অভিনেত্রী সুলোচনা লাতকর
- শীতলক্ষ্যা নদীর দুই তীরে উচ্ছেদ অভিযান
- বিশ্ব পরিবেশ দিবসে থাকছে যেসব কর্মসূচি
- আগামী মাসে ৪১তম বিসিএসের চূড়ান্ত ফল
- বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ
- সৌদি আরবে ১২ হাজার ৯৩ জন অবৈধ বিদেশি
- রাজ-পরীমণির সংসারের পূর্ণতা কি তবে বিচ্ছেদ!
- জেনে নিন আপনার আজকের রাশিফলে কী আছে!
- কুমিল্লায় পুকুরে সাঁতার কাটতে নেমে কিশোরের মৃত্যু
- সৌদি আরব পৌঁছেছেন ৫৩ হাজারের অধিক হজযাত্রী
- ফিলিস্তিনে খাদ্য সহায়তা বন্ধ করার সিদ্ধান্ত জাতিসংঘের
- ফারুকের সংসদ সদস্য পদে লড়তে হিরো আলম’র প্রস্তুতি
- “কাজের বড় সমালোচক কে” জানালেন অভিনেত্রী ফারিয়া
