অভিনেতা ফারুক কখনো জন্মদিন পালন করতেন না, কিন্তু কেনো?

আজ ১৮ আগস্ট (শনিবার) বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি প্রয়াত অভিনেতা , সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের জন্মদিন।

১৯৪৮ সালের এই দিনে মানিকগঞ্জে জন্ম হয় তার। তবে এবারই প্রথম বিশেষ দিনটিতে পৃথিবীতে নেই এ অভিনেতা।

এদিকে, দিনটিতে কোনো আয়োজন রাখেননি তার পরিবার। কেননা জীবদ্দশায় জন্মদিনের কেক কাটতেন না ফারুক, করতেন না উদযাপন।

বিষয়টি ফারুকের স্ত্রী ফারহানা পাঠান সংবাদমাধ্যমকে জানাতে গিয়ে এর কারণ হিসেবে উল্লেখ করে জানান,

‘আগস্ট মাস শোকের মাস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নিহত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর থেকে আর নিজের জন্মদিনে কেক কাটেননি ফারুক।’

এ প্রসঙ্গে ফারহানা পাঠান বলেন,

‘১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর থেকে কোনো দিন নিজের জন্মদিনে কেক কাটেনি ফারুক।’

‘আমাদের একসঙ্গে থাকার ত্রিশ বছরে কখনও কেক কাটতে দেখিনি তাকে।’

উল্লেখ্য, গত ১৫ মে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়।

মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন।

দুই বছর আগে ২০২১ সালে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষায় রক্তের সংক্রমণ ধরা পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন; এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।

আরও পড়ুন:

এনএএন টিভি