জনপ্রিয় কোরিয়ান অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু

‘জম্বি ডিটেকটিভ’খ্যাত দক্ষিণ কোরিয়ান মডেল-অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকে তার অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার বয়স হয়েছিল ২৬ বছর।

মৃত্যুর খবরটি জানান তারই ম্যানেজমেন্ট কোম্পানি তবে অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা যায়নি।

এক বিবৃতিতে জানানো হয়েছে, পরিবারের ইচ্ছা অনুযায়ী, কোরিয়ান অভিনেত্রী ইয়াং চাই-ইয়ালকের শেষকৃত্য ঘরোয়াভাবে সম্পূর্ণ করা হবে।

জীবদ্দশায় তিনি অভিনয়ের প্রতি খুবই আন্তরিক ছিলেন।

আশা করছি, ইয়াং চাই-ইয়ালকের জন্য আপনারা দোয়া করবেন। তার আত্মার শান্তি কামনা করছি।

উল্লেখ্য, ২০১৬ সালে টিভি রিয়েলিটি শো ‘ডেবিল’স রানওয়ে’-তে প্রথম দেখা যায় ইয়াং চাই-ইয়ালকে।
নেটফ্লিক্সে প্রচারিত ‘জম্বি ডিটেকটিভ’-এ অভিনয় করে খ্যাতি কুড়ান তিনি।
তার পরবর্তী কে-ড্রামা সিরিজ ‘ওয়েডিং ইম্পসিবল’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন তিনি।
কিন্তু দুর্ভাগ্যবশত শুটিং শেষ হওয়ার আগেই পরপারে পাড়ি জমালেন এই অভিনেত্রী।
আরও পড়ুন:

এন এ এন টিভি

Share this news as a Photo Card