ভারতে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি ৬ জনের প্রাণহানি

ভারতের মহারাষ্ট্র রাজ্যে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৯ জুলাই) স্থানীয় সময় রাত আড়াইটার দিকে রাজ্যটির বুলধানা জেলার মালকাপুরে এনএইচ ৫৩ মহাসড়কের নান্দুর নাকা ফ্লাইওভারে দুর্ঘটনাটি ঘটে। খবর এনডিটিভি

এ প্রসঙ্গে আইন প্রয়োগকারী সূত্রে জানা যায়,

‘বালাজি ট্রাভেলস নামের একটি কোম্পানির বাস অমরনাথ যাত্রার পুণ্যার্থীদের নিয়ে মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলায় ফিরছিলো।’

‘রয়্যাল ট্রাভেলস কোম্পানির মালিকানাধীন অপর বাসটি নাশিকের দিকে যাচ্ছিলো।’

এদিকে, দুই যাত্রীবাহী বাসে দুর্ঘটনায় আহতদের বুলধানার জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অল্প আঘাত পাওয়া অপর ৩২ জন যাত্রীকে নিকটবর্তী একটি গুরুদুয়ারায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

নিহতদের মধ্যে বালাজি ট্রাভেলস বাসটির চালকও আছেন।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card